Site icon changetv.press

নিজের পিস্তলের গুলিতে এসআই নিহত

কুড়িগ্রামে নিজ (অফিসিয়াল) পিস্তলের গুলি চালিয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ আগস্ট) বেলা তিনটার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের নাম সেলিম জাহাঙ্গীর। তিনি সদর পুলিশ ফাঁড়ির হাতিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই বাসায় আত্মহত্যার ঘটনা ঘটেছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি বিস্তারিত পরে জানা যাবে।

(26)

Exit mobile version