Site icon changetv.press

নিজের গাড়ি পুড়িয়ে দেয়ার ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

রাশিয়ান ইউটিউবার মিখাইল লিটভিন গাড়ি নিয়ে নানা সমস্যায় অতিষ্ঠ হয়ে পুড়িয়ে দিলেন নিজের গাড়িটি। সেটি ছিল কোটি টাকার মার্সিডিজ গাড়ি।

সম্প্রতি নেট দুনিয়ার ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। যা দেখে হতবাক কোটি কোটি দর্শক।

ভিডিওতটিতে দেখা যাচ্ছে, মিখাইল লিটভিন যিনি মিশা নামেও পরিচিত। তিনি তার বিলাসবহুল গাড়িটি পুড়িয়ে দিচ্ছেন। মার্সেডিজটির মডেল এএমজি জিটি ৬৩ এস, দাম ২.৭৫ কোটি টাকারও উপরে।

কারণ, গাড়িটি নিয়ে তিনি বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হন ও হতাশ হয়ে পড়েছিলেন। সমস্যা গুলোর সমাধানে কয়েকবার চেষ্টা করার পর তিনি সিদ্ধান্ত নেন যে, গাড়িটি পুড়িয়ে ফেলা সবচেয়ে ভালো সমাধান।

তিনি গাড়িটি পুড়িয়ে দেয়ার সময় সেদিকে আর ফিরে তাকাননি। ওই সময় তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে খাবার খাচ্ছেন। এরপর সেখান থেকে অন্য একটি গাড়িতে করে চড়ে চলে যান। কিন্তু সেই গাড়িটিরও সমস্যা ছিল যা ভিডিওতে দেখে বুঝা যায়। এমনকি সেই ভিডিও ধারণ করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে মিখাইল। ইতোমধ্যে তার ভিউ ১২ মিলিয়ন ছাড়িয়েছে।

জানা যায়, ওই রুশ ইউটিউবার ২০১৯ সালে স্থানীয় ওয়েবসাইট থেকে গাড়িটি কেনেন। তারপর থেকে সমস্যা লেগেই ছিল। ইউটিউবার মিশা ৫ বার মার্সিডিজ ডিলারের কাছে গাড়িটি ফেরত পাঠিয়ে ছিলেন। তবে সমস্যার কেনো সমাধান হয়নি। অগত্যা, তিনি এমন সিদ্ধান্ত নেন।

লিংক…https://www.youtube.com/watch?v=TVCWKa1mbkE&feature=emb_title

(0)

Exit mobile version