অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সড়ক দুর্ঘটনায় শহীদ ইসলাম নামে (৩৯) এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
শহীদ ইসলামের বাড়ী বাগেরহাট জেলায়। দূর্ঘটনা স্থল থেকে মারাত্মক আহত অবস্থায় পুলিশ চালককে গ্রেপ্তার করে। গত মঙ্গলবার মধ্য রাতে ব্রিসবেনের বল্ড হিলসের গিম্পি আর্টেরিয়াল রোডে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের হাত থেকে পালাতে গিয়ে একটি গাড়ি উল্টো লেনে বেপরোয়া গতিতে শহীদ ইসলামের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই শহীদ মারা যান।
নিহত শহীদের স্ত্রী ফেরদৌসী ইসলাম ও চার বছরের একটি ছেলে রয়েছে। শনিবার গ্রিফিনে নতুন বাড়ীর কাজ শেষ করে বর্তমান বাড়ীতে ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হন। তার এ মৃত্যুর সংবাদে ব্রিসবেনসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
(10)

