Site icon changetv.press

নিউইয়র্কে বঙ্গবন্ধু বইমেলা-২০১৯ এর উদ্বোধন

প্রথমবারের মতো নিউইয়র্কে বঙ্গবন্ধু বইমেলা-২০১৯ শুরু হয়েছে। উদ্বোধন করেছেন  সাংবাদিক ও লেখক আনিসুল হক। শুক্রবার ২০ সেপ্টেম্বর স্থানীয় সময় ৬.০০ টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বেলুন উড়িয়ে বইমেলার শুভ সূচনা করেন তিনি।

মিশুক সেলিমের সভাপতিত্বে ও নূরে আলম বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ উল্লাহ এবং বেলাল আহামেদসহ অনেকে।

পিএস ৬৯-এ তিনদিনের বঙ্গবন্ধু বইমেলা চলবে ২০-২২ সেপ্টম্বরের পর্যন্ত। বইমেলার শেষ দিন থাকবে শিশু কিশোরদের নিয়ে বিশেষ আয়োজন “শিশু কিশোর সমাবেশ” ।

(9)

Exit mobile version