Site icon changetv.press

নিউইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন সিটিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু ছালা মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। ঘটনার দিন স্থানীয় সময় শনিবার ১৬অক্টোবর রাত ১টার দিকে ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইড পার্কের বাইরে এ ঘটনা ঘটে। ছালা মিয়া (৫১) ই-বাইকে করে গ্রুাবহাব নামক একটি প্রতিষ্ঠানের অধীনে খাবার সরবরাহের কাজ করতেন।ছিনতাইকারী তার রাস্তা অবরোধ করে,পেটে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত বাইকটি নিয়ে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় ছালা মিয়াকে বেলভিউ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ছালা মিয়াকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, ছালা মিয়া একটি ই-বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা তাকে থামায় এবং হামলা করেন। তারা ছালা মিয়ার বাইক নিয়ে পালিয়ে যায়।ছালা মিয়ার হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রত্যয়ব্যক্ত করেন। এদিকে ছালা মিয়ার মৃত্যুতে,বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া বইছে।নেতৃবৃন্দ এক বিবৃতিতে,অপরাধীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবী জানিয়েছেন।

(0)

Exit mobile version