Site icon changetv.press

নিউইয়র্কে আহমদ শফী’র রুহের মাগফিরাত কামনা

হাট হাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম’র আমির, আল্লামা শাহ আহমদ শফী’র রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুর দু’টায়, আমেরিকার ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিলের উদ্যোগে নিউইয়র্কের বায়তুল হামদ ইনস্টিটিউটে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শায়খ মুফতি জামাল উদ্দীন সাহেব।

মাহফিলে আমেরিকার প্রবীণ কয়েকজন আলেমসহ প্রায় অর্ধশত উলামা মাশায়েখ উপস্থিত ছিলেন। উপস্থিত উলামায়ে কেরামের মধ্যে ছিলেন জামিয়া দারুল উলূম নিউইয়র্কের মুহতামিম মাওলানা ইয়ামিন, দারুল উলুম নিউইয়র্কের শায়খুল হাদিস মাওলানা আবদুর রহীম, ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম রেফাঈসহ আরেও অনেকে।

মাহফিল শেষে আয়োজক কমিটি বলেন, আল্লামা শাহ আহমদ শফী’র খলিফাগণ ও উলামায়ে কেরামের সমন্বয়ে প্রতি মাসে একটি করে ইসলাহী মজলিসের আয়োজন করা হবে।

(0)

Exit mobile version