Site icon changetv.press

নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা

অন্যের স্ত্রীকে বিয়ে করায় ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এর আগে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আদালত আদেশ পরে দিবেন বলে জানান।

সম্প্রতি, তামিমা তাম্মি নামে একজনকে ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করার পর বিতর্ক শুরু হয়। গত ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে গাঁটছড়া বাঁধেন নাসির-তামিমা।

তবে অভিযোগ ওঠে, নাসিরের স্ত্রী তামিমা তাম্মির এর আগে বিয়ে হয়েছিল। সেই স্বামীকে ডিভোর্স না দিয়েই তিনি নাসিরকে বিয়ে করেছেন। তামিমার সেই সংসারে ৮ বছরের একটি মেয়েও আছে। এরই মধ্যে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান আইগত পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছিলেন।

(0)

Exit mobile version