Site icon changetv.press

নারী পরিচালক নিয়োগ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

প্রথমবারের মতো কোনো নারী পরিচালক পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) নিয়োগ দেওয়া হয়েছে। তার নাম আলিয়া জাফর।

সম্প্রতি চারজন স্বাধীন বোর্ড অব গভর্নেন্সের নাম ঘোষণা করে পিসিবি। এর মধ্যে আলিয়া জাফরও নিয়োগ পেয়েছেন।

বোর্ডের মানবসম্পদ বিভাগে কর্মরত আলিয়া জাফরকে বদলি করে বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।  বাকি তিন পরিচালক হলেন, ফিন্যান্স এক্সিকিউটিভ হিসেবে কাজ করা জাভেদ কুরায়েশি, অসীম ওয়াজেদ জাওয়াদ এবং কর্পোরেট এক্সিকিউটিভ আরিফ সাঈদ।

কুরেশি ও সাঈদ তিন বছর আর আসিম ওয়াজিদ ও আলিয়াকে ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবির নতুন নিয়মানুযায়ী, স্বাধীন বোর্ড পরিচালক হিসেবে বাধ্যতামূলক একজন নারীকে রাখতে হবে। তাই নিয়ম মেনেই নারী পরিচালকের যাত্রা শুরু হলো পিসিবিতে।

(0)

Exit mobile version