Site icon changetv.press

নারী উত্যক্তকারী ও ছিনতাইকারী সদস্য অস্ত্রসহ আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকা থেকে নারী উত্যক্তকারী ও ছিনতাইকারী গ্যাংস্টার গ্রুপের সাত সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে র‌্যাব তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল ও বেশ কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

আটকৃতরা হলো- আল আামিন,  রফিক, আবির, ইমরান, রুবেল, মামুন হোসেন ও শাওন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন গার্মেন্টস কারখানা ও মার্কেটে যাতায়াতকারী নারীদেরসহ স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের উত্যক্ত করে আসছিলো। ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার উজ্জ্বলের নেতৃত্বে তারা গ্যাংস্টার গ্রুপ গড়ে তুলে  এসব অপকর্মের পাশাপাশি ছিনতাই, ডাকাতির কাজও করে থাকে।

র‌্যাব জানায়, এই গ্যাংস্টার গ্রুপের নেতা উজ্জ্বল বর্তমানে পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। পাশাপাশি এই গ্রুপের আটককৃত সাতজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(4)

Exit mobile version