Site icon changetv.press

নারীর সঙ্গে সিরাজগঞ্জশপের পরিচালকের আপত্তিকর ছবি ভাইরাল

ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জশপ.কম’র পরিচালক মাসুদ পারভেজের নারীর সঙ্গে আপত্তিকর স্থিরচিত্র প্রকাশ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত এক নারীর সঙ্গে মাসুদ পারভেজের একাধিক ঘনিষ্ঠ ছবি প্রকাশ হওয়ার সাথে সাথে সেটি ভাইরাল হয়েছে। ওঠেছে সমালোচনার ঝড়।

গত কয়েকদিন ধরে ওই নারীর সঙ্গে আপত্তিকর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সিরাজগঞ্জ জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এমন অপকর্মে মাসুদ পারভেজের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জানা যায়, শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সিরাজগঞ্জের খবর’ নামে একটি পেজে জনসাধারণের অর্থলোপাটে অভিযুক্ত ই-কমার্সের পরিচালক মাসুদ পারভেজের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি প্রকাশিত হয়। সাথে সাথে পোস্টটি ভাইরাল হয়। রোববার সকাল থেকেই বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন গ্রুপে ছবিগুলো প্রকাশ হলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোর কমেন্টস গ্রুপে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেন।

(0)

Exit mobile version