নাটোরের নলডাঙ্গায় এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় তামান্না খাতুন টিয়া (১৭) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, একটি গাছে ঝুলন্ত থাকা অবস্থায় উদ্ধার করা হয়। আত্বহত্যা কিনা তা জানা যায়নি।
শনিবার সকাল ৮ টার দিকে নলডাঙ্গার পীরগাছা এলাকার রাখালগাছা মোড় এলাকায় একটি আম বাগানে গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। নলডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. উজ্জল হোসেন এ বিষয়ে নিশ্চিত করেছেন।
তামান্না রাজশাহীর বাগমারা উপজেলার সমসপাড়া গ্রামের আব্দুর রশীদের মেয়ে। সে পুঠিয়া উপজেলা সাধনপুর পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
(4)

