নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া কাশেমপুর এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ৩ যুবক। নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কবরস্থান এলাকার ফয়সাল, সজিব ও সোহান।
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, গত রাতে বা ভোরে কোনো এক সময় ৩ মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারান। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, নিহত তিনজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তবে তারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
(0)

