Site icon changetv.press

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে আছে রাজধানী দিল্লিসহ প্রায় ১৩ টি শহর। গতকাল মুম্বাইয়ের রাস্তায় নামাজ পড়ে আইন বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।

নরেন্দ্র মোদি সরকারের জাতীয় নাগরিকপঞ্জি ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ সমাবেশের আয়োজন হয়।

জানা যায়, মুম্বাইয়ের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  মিলে এ সমাবেশের আয়োজন করে। তাদের সঙ্গে হাত মিলিয়ে সমাবেশের ডাক দেয় একাধিক সংগঠনও। সমাবেশে বক্তারা সবাই মোদি সরকারের ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানিয়ে এটি বাতিলের দাবি জানান। এসময় ‘এনআরসি পে হাল্লা বোল, সিএবি পে হাল্লা বোল, এনআরসি সে আজাদি, সিএবি সে আজাদি, স্লোগানে কেঁপে উঠে সমাবেশের চারপাশ।

(19)

Exit mobile version