Site icon changetv.press

নাইজারে সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলায় ৭১ সেনা নিহত

নাইজারের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ইনাতিস অঞ্চলে এ ঘটনা ঘটে। এই ঘটনায় কম্পক্ষে ৭১ সেনা নিহত হয়েছে্ন বলে জানা যায় । আহত হয়েছেন আরো ১২ সেনা।  এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। স্থানীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

এক বিবৃতিতে নাইজারের সামরিক মুখপাত্র বলেন, বেশ কয়েকজন সন্ত্রাসী মিলে মঙ্গলবার রাতে আকস্মিকভাবে এই হামলা চালায়। এতে ১২ সেনা আহত এবং আরো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

শতাধিক ভারী অস্ত্রধারী জঙ্গিরা ওই হামলা চালায়। তবে সেনাদের ওপর হামলা চালানোর পর জঙ্গিদেরও পাল্টা জবাব দেওয়া হয়। এতে জঙ্গিদের অনেকেই প্রাণ হারিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে নিহত জঙ্গিদের সংখ্যা ঠিক কত এ তথ্য বিবৃতিতে জানানো হয়নি।

(8)

Exit mobile version