“মানবতার নবীর অপমান সইবেনা আর মুসলমান” এই স্লোগান কে সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের টি এ রোড দিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এর দিকে অগ্রসর হয়।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আহবায়ক ছিলেন আল্লামা আব্দুর রহিম কাসেমি। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রসহ স্থানীয় সাধারণ জনগন।
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুবারক উল্লাহ ও দারুল আকরাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাজিদুর রহমান।
(0)

