Site icon changetv.press

নবীকে অবমাননায় ব্রাহ্মণবাড়িয়া ওলামা পরিষদের বিক্ষোভ !

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সে বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) এর অবমাননার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কাওমি ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৩১অক্টোবর) সকাল ১০ টায় নাসিরনগর উপজেলা পরিষদের সামনে থেকে এক বিশাল বিক্ষোভের ডাক দেয় নাসিরনগর কাওমি ওলামা পরিষদ। উক্ত বিক্ষোভ মিছিল শহরের মুল ফটক দিয়ে উপজেলার শহিদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা পরিষদ নাসিরনগর উপজেলা সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব।নাসিরনগর ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোখলেছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদ নাসিরনগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, চাপরতলা ভুইয়াবাড়ি জামে মসজিদ খতিব মাওলানা যুবায়ের আহমদ এবং মাওলানা মাহবুব হুসাইনসহ নাসিরনগর উপজেলার ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান।

বক্তারা জাতিসংঘের প্রতি জোর দাবী জানিয়ে বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মানব হযরত মুহাম্মদুর রাসুলুল্লাহ (সাঃ) এর অবমাননা যারা করেছেনে এই সকল যড়যন্ত্রকারীদেরকে অনতি বিলম্বে আন্তর্জাতিক ভাবে শাস্তির আওতায় আনতে হবে। এমন কি পৃথিবীর মানচিত্রে ফ্রান্সের নাম মুছে দেওয়ার হুঙ্কার জানিয়েছেন ওলামা পরিষদের নেতারা।

(0)

Exit mobile version