Site icon changetv.press

নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজকে এরদোগানের শুভেচ্ছা

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআই চেয়ারম্যান পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানোর পরদিন গতকাল সোমবার ১৭৪ ভোট পেয়ে বিরোধীদলীয় প্রার্থী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

ফোনালাপে শাহবাজকে অভিনন্দন জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেন, শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি ‘খুবই খুশি’ হয়েছেন। নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফোন করেন এরদোয়ান।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে শাহবাজ দুই দেশের মধ্যকার সম্পর্কে আরও অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন।

(0)

Exit mobile version