Site icon changetv.press

নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে ২ টি

নতুন ২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ২ টি বিশ্ববিদ্যালয় হলো – চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এর খসড়া ও ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ এর খসড়া অনুমোদন পায়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘গত ১৯ আগস্ট চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছিল। আন্তঃমন্ত্রণালয় সভা ও আইন মন্ত্রণালয় হয়ে আবার আনা হয় বিষয়টি।’

তিনি বলেন, খসড়া আইনে ৫৪টি ধারা রয়েছে। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন, সংজ্ঞা ছাড়াও আচার্য, উপাচার্যের দায়িত্ব কর্তব্য, ট্রেজারার, সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল এবং অর্থ কমিটি সম্পর্কিত বিধান আছে সে আইনে।

(54)

Exit mobile version