Site icon changetv.press

নতুন খবর দিলো আবহাওয়া অফিস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরের ঠাণ্ডা হাওয়ার কারণে শীতের তীব্রতা কিছুটা বাড়বে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সে অনুযায়ী আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। আজ সোমবার রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের কিছু অঞ্চলে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

(16)

Exit mobile version