Site icon changetv.press

নতুন কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার সকালে এ শ্রদ্ধা জানানো হয়।

এর আগে জাতীয় কাউন্সিলের পাঁচদিন পর বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।  রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটিতে যোগ হওয়া নতুন নেতাদের নাম ঘোষণা করেন।

গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে ৯ম বারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

(4)

Exit mobile version