Site icon changetv.press

নওগাঁর পোরশায় মন্দিরে প্রতিমা ভাঙচুর

নওগাঁর পোরশায় কালি ও শিব মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মশিদপুর ইউনয়নের ভবানীপুর গ্রামের দু’টি মন্দিরে। সোমবার দিবাগত রাতে কে বা কাহারা মন্দির দু’টিতে প্রতিমা ভাঙচুর করে।

একই গ্রামের বাসিন্দা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুদেব সাহা জানান, সকলের অজান্তে দুর্বৃত্তরা রাতে মন্দির দু’টিতে প্রতিমা ভাঙচুর করে চলে যায়। মঙ্গলবার সকালে তারা দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে মৌখিক খবর দিয়েছেন বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা ও সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন জানান, তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তারা দেখছেন। ভালভাবে যাচাই বাচাই করে ব্যবস্থা নেয়া হবে বলে তারা জানান।

(0)

Exit mobile version