Site icon changetv.press

ধানমন্ডিতে আগুনের ধোঁয়ায় এক বৃদ্ধার মৃত্যু

ধানমন্ডি ১২ তলা ভবনের ৩ তলায় আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত আরও ২ জন।

সকাল ৯ টার পরে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে ১০ টার পরে পরে আগুন নিভিয়ে ফেলে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল জানান, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ধানমণ্ডি ৬/এ এলাকায় ঈদগাহ মাঠের পাশের ১২ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হলে পরে ১০ টার পরেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানান, অগ্নিকাণ্ডে দুজন নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এখন পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট কোন কারন জানা যায়নি।

(2)

Exit mobile version