দেশে ধর্ষণ ‘মহামারি’ আকার ধারণ করায় নারীদের জন্য স্বয়ংক্রিয় ‘অ্যান্টি রেপ ডিভাইস’ সহজলভ্য করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ৷ এ নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করাসহ ৬০দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে ৷
হাইকোর্টের আদেশে আইসিটি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে ধর্ষণ প্রতিরোধক যন্ত্র বা ‘অ্যান্টি রেপ ডিভাইস’ কমিটিতে কমিটিতে বুয়েটের একজন বিশেষজ্ঞ অধ্যাপককে রাখতে বলা হয়েছে ৷ আরো থাকবেন পুলিশের আইজি ও সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের মহাপরিচালক ৷ আর এই ডিভাইসটি পুলিশের ৯৯৯ নাম্বারের সাথে কিভাবে যুক্ত করা যায় সে ব্যাপারেও মতামত দিতে বলা হয়েছে ৷
(7)

