Site icon changetv.press

ধর্ষণের শিকার ঢাবির ছাত্রীকে হাসপাতাল থেকে রিলিজ

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীকে রিলিজ দেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সকালে সংবাদকর্মীদের এ তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, নিপীড়নের শিকার শিক্ষার্থীকে হাসপাতাল থেকে রিলিজ দেয় হয়েছে। তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ।

এক সপ্তাহ পর ওই শিক্ষার্থীকে ফলোআপের জন্য হাসপাতালে আসতে বলা হয়েছে বলেও জানান নাসির উদ্দিন।

প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) রাতে ওই ছাত্রীকে ধর্ষণ করেন এক ব্যক্তি। বুধবার ভোরে শেওড়া রেলস্টেশন এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে র‌্যাব।

(6)

Exit mobile version