Site icon changetv.press

ধর্ষণের পর হত্যা; দায় স্বীকার অভিযুক্ত ফারদিন দিহানের

রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান।

জানা যায়, ‘ও লেভেল’ পড়ুয়া ওই শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনার পরপরই পুলিশ মূল অভিযুক্ত ফারদিনসহ ৪ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ফারদিন পুলিশের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে।

নিহত কিশোরী নাম আনুশকা আমিন অর্ণা। মাস্টার মাইন্ড স্কুলের ‘ও লেভেল’ এর শিক্ষার্থী।

নিহতের দুলাভাই জানান, বৃহস্পতিবার দুপুরে অর্ণা তার বাসা থেকে কোচিং সেন্টারের উদ্দেশ্যে বের হয়। এ সময় তার এক বান্ধবী তাকে ডলফিন গলিতে নিয়ে যায়। সেখান থেকে মূল অভিযুক্ত ফারদিন ও তার তিন সহচর তাকে তাদের বাসায় নিয়ে যায় এবং একের পর এক ধর্ষণ করে।

পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তারা পালিয়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(0)

Exit mobile version