Site icon changetv.press

ধর্ষণের অভিযোগে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে নৈশপ্রহরী তাজুল ইসলামের মেয়েকে (১৮) ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেনকে (৩১) গ্রেফতার  করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার ওসি মো. শাহ আলম।

তিনি জানান, উপজেলার উয়ারুক বাজারের নৈশপ্রহরী তাজুল ইসলাম বিকেলে থানায় সোহেলের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা সোহেল ওই নৈশপ্রহরীর বাড়িতে গিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দেয়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।

মামলার অভিযোগে বলা হয়, তাজুল ইসলামের মেয়েকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে সোহেল। সোহেল শাহরাস্তি উপজেলার সেনগাঁও গ্রামের বাসিন্দা। বুধবার মেডিকেল টেস্টের জন্য তাজুল ইসলামের মেয়েকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।

(9)

Exit mobile version