Site icon changetv.press

দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দিতে হবে: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নিয়মিত আদালত খুলে দেয়ার দাবি জানলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাবেক তিন বারের সভাপতি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নিয়মিত আদালত খুলে দিতে হবে। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে ভার্চ্যুয়াল আদালত চালুকে সাধুবাদ জানাই। কিন্তু এটা স্থায়ীভাবে চলতে পারেনা।

আইনজীবী সমিতির সাবেক সভাপতি বলেন, গত তিনমাসেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টসহ সারাদেশে নিয়মিত আদালত বন্ধ। সীমিত আকারে অনলাইনে আদালত খোলা রাখা হয়েছে। এই ভার্চুয়াল আদালতে খুব কম সংখ্যক আইনজীবী যুক্ত হতে পেরেছেন। কিন্তু পার্লামেন্ট সরকার এনিয়ে আইন পাশ করতে যাচ্ছে, একটা স্থায়ী রুপ দিতে। এই ব্যবস্থার বিরুদ্ধে আইনজীবীরা এখন একতাবদ্ধ। আমরা এটা মানিনা এবং দ্রুত আদালত খুলে দেয়ার দাবি জানাই।

(0)

Exit mobile version