Site icon changetv.press

দ্বিতীয়বারের মতো বাবা হলেন তাসকিন

কন্যাসন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে দ্বিতীয়বারের মতো বাবা হন ২৭ বছর বয়সী এ পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই এ খবর জানান।

নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যাসন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ছেলের বাবা হন তাসকিন। তার ছেলের নাম তাশফিন আহমেদ রিহান।

তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমার ৫ বছরের দাম্পত্যে এবার দ্বিতীয় সন্তানের জনক-জননী হলেন তারা। এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

(0)

Exit mobile version