Site icon changetv.press

দেশে ২ জন চিকিৎসকসহ ৪ করোনা রোগী শনাক্ত

বাংলাদেশে প্রতিদিনই মিলছে করোনায় আক্রান্তের খবর । আজ আরও নতুন করে ৪ করোনা রোগী শনাক্ত । এ নিয়ে মোট ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে । ৪ জন আক্রান্তের মধ্যে ২ জন চিকিৎসক বলে জানায় আইইডিসিআর ।

আজ সকাল সোয়া ১১টায় এক ব্রিফিংয়ে এই তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তবে ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী মারা যায় নি।

ব্রিফিংয়ে ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সবাইকে জনসমাগম ও গণপরিবহন এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, সবাই ঘন ঘন হাত সাবান বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখবেন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন। এছাড়া যারা সুস্থ হয়েছে তারা হোম কোয়ারেন্টাইনেই থাকবে বলে জানান তিনি ।

(39)

Exit mobile version