Site icon changetv.press

দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড; মৃত্যু ১০, আক্রান্ত ৩৪১ জন

করোনা ভাইরাসে দেশে ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও ৩৪১ জন। যা নিয়ে মোট আক্রান্ত ১,৫৭২ জনে দাড়িয়েছে। এবং মৃত্যু সংখ্যা মোট ৬০ ।

আজ এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা.নাসিমা সুলতানা । তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২,০১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত ১০ জনের মধ্যে ঢাকার ৬ জন।
ডা.নাসিমা সুলতানা করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সরকার নানা পদক্ষেপ নিয়েছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।

(98)

Exit mobile version