Site icon changetv.press

দেশে মহামারি করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩৮৩ জন। করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর দাঁড়াল ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন। নতুন করে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ২ লাখ ১৩ হাজার ৯৮০।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮-এ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন। এদের মধ্যে চল্লিশোর্ধ্ব ছিলেন দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ছিলেন ১৮ জন। ঢাকা বিভাগের ছিলেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের ছয়জন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।

(0)

Exit mobile version