Site icon changetv.press

দেশে করোনায় মোট আক্রান্ত বেড়ে ৭,৬৬৭, মৃত্যু ১৬৮ জন

বাংলাদেশে করোনায় মৃত্যু এবং আক্রান্তের খবর যেনো স্বাভাবিক সংবাদে পরিণত হয়েছে। প্রতিদিনি শত শত মানুষ আক্রান্ত হচ্ছে । থেমে নেই করোনায় মৃত্যু সংখ্যাও।

আজও দেশে ২৪ ঘণ্টার করোনার খবরে যোগ হয়েছে ৫৬৪ জন করোনা রোগী। এ নিয়ে দেশে মোট ৭ হাজার ৬৬৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। মোট সংখ্যা ১৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০৬টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৯৬৫ টি।

দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে বুধবার দেশে ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৮ জনের মৃত্যু হয়।

(18)

Exit mobile version