Site icon changetv.press

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু; আক্রান্ত আরও ৩ জন

দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আক্রান্ত হয়েছেন আরও ৩ জন ।

আইইডিসিআর করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান। আইসোলেশনে রয়েছে আরও ৯ জন । ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সবাইকে জনসমাগম ও গণপরিবহন এড়িয়ে চলার আহ্বান জানান। বলেন, সবাই ঘন ঘন হাত সাবান বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখবেন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন। এবং বেশি বেশি করোনা শনাক্তের জন্য পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

(18)

Exit mobile version