Site icon changetv.press

দেশে করোনায় আক্রান্তের রেকর্ড ১৬১৭, মৃত্যু আরও ১৬ জন

বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা প্রথমদিকে যতোটা কম ছিলো এখন তা বেড়ে চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন আইইডিসিআর থেকে করোনার ২৪ ঘন্টার ফলাফল জানানোর আগে বরাবরই সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে শুরু হয় ব্রিফিং।

দেশে ২৪ ঘন্টায় আরও করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের । গতকালও করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮৬। একই সময়ে শনাক্ত হয়েছেন ১,৬১৭ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। তবে এই প্রথম আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১,৬১৭ জনে দাড়ালো। গতকাল ছিলো ১,২৫১ জন।

করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে আজ দুপুরে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে ২৪ ঘন্টায় আরও ১০ হাজার  ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ১,৬১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ২১৪ জনসহ প্রায় ৫ হাজার।

করোনা থেকে নিজেদের রক্ষার জন্য আবারও জণগনকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানান তিনি। বিশেষ করে ধুমপান না করতে বরাবরের ন্যায় সতর্ক করেন তিনি। বলেন, সচেতনতার বিকল্প কোনো উপায় করোনা থেকে বাঁচার রাস্তা নেই। সুতরাং ঘরে থাকুন, সামাজিক দুরত্ব মেনে চলুন এবং সুস্থ থাকুন।

সম্পূর্ন ব্রিফিং দেখতে চোখ রাখুন চেঞ্জ টিভি’র ইউটিউবে…

https://www.youtube.com/channel/UCWzOfBhVmuRmAd5bzxXP2CA

(0)

Exit mobile version