Site icon changetv.press

দেশে করোনাভাইরাসে আরও ৪৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৫৫৭ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬১৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ১২ হাজার ৮৯২ টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ১৬২ টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১ টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জনে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৭ লাখ ৪৭ হাজারের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

(0)

Exit mobile version