Site icon changetv.press

দেশে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৯ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১৩ জনের। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯ ।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ১১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ৮৯ জনে। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৪২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন।

(0)

Exit mobile version