Site icon changetv.press

দেশে করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৩৯৯ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৮৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন।

রোববার (৯ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি মোট ৮৫টি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ১৪টি এবং পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি। ২৪ ঘণ্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪৮৭ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত শনাক্ত দুই লাখ ৫৭ হাজার ৬০০ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৪ জন এবং এ পর্যন্ত ‍মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৭ লাখ ২৯ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি সোয়া ২৭ লাখ প্রায়। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

(0)

Exit mobile version