Site icon changetv.press

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২৮০ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৫৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৫১৩ জন করোনা রোগী।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ছয় লাখ ১৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১০ হাজার ৭৭৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

(0)

Exit mobile version