Site icon changetv.press

দেশে ইতালি ও জার্মানি ফেরত ২ জন করোনায় আক্রান্ত

দেশে নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের একজন ইতালি ও একজন জার্মানি ফেরত বাংলাদেশি। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।

আজ শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। এসময় করোনা শঙ্কায় থাকা সকলকে ‘হোম কোয়ারেন্টাইন’ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

এর আগে, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়। এদের ২জন পুরুষ ও একজন নারী। পুরুষ ২জন ইতালি থেকে দেশে ফিরেছিলেন। তারা এখন সুস্থ আছেন। এদের মধ্যে একজন ইতিমধ্যে বাড়ি ফিরেছেন।

(15)

Exit mobile version