Site icon changetv.press

দেশে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত

দেশে  আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দু’জন শিশু ও একজন নারী।

আজ দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, এ পর্যন্ত সব মিলিয়ে দেশে ৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। প্রথম ৩ জনের দু’জন পুরুষ ইতালি ফেরত, আরেকজন নারী তাদের একজনের পরিবারের সদস্য। এদের দু’জন সুস্থ হয়ে ফিরে গেছে। পরবর্তী একজন ইতালি ফেরত ও একজন জার্মানি ফেরত পুরুষের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। সবশেষ আক্রান্ত ৩ জনের একজন নারী ও দু’জন শিশু। তারা দ্বিতীয় দফায় শনাক্তদের একজনের পরিবারের সদস্য।

আইইডিসিআর পরিচালক জানান, দেশে এই মুহূর্তে মোট ১০ জন আইসোলেশনে আছেন। আর ৪ জন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে আছেন।

(20)

Exit mobile version