Site icon changetv.press

ধর্ষণ ও দুর্নীতির প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের র‌্যালি

দেশব্যাপী খুন, ধর্ষণ ও দুর্নীতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পূর্বঘোষিত র‌্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে শাহবাগ, প্রেসক্লাব হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করে। এতে সংগঠনের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন ও ফারুক হাসান নেতৃত্ব দেন।

র‌্যালির বিষয়ে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে বলা হয়, একমাত্র তরুণরাই পারে ধর্ষণের এই ভয়াবহ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে। এত আলোচনা হচ্ছে, মিডিয়াতে এতো এতো নিউজ হচ্ছে, কিন্তু ধর্ষণ কমছে না। বরং একের পর এক বেড়েই চলেছে ধর্ষণের সংখ্যা। এসবের প্রতিবাদেই আজকের এ র‌্যালির আয়োজন করা হয়েছে।

(5)

Exit mobile version