‘বাংলাদেশকে আরো এগিয়ে নিতে প্রয়োজন একদল সুনাগরিকের। সৎ ও যোগ্য মানুষই পারে বিশ্বে বাংলাদেশকে মর্যাদায় আসীন করতে। শুধু ডিগ্রী অর্জন নয়, বরং মনুষ্যত্ববোধ জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ।
এমন মন্তব্য করেছেন আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা এবং নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রগঞ্জ কারামতিয়া আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
রবিবার (৭ নভেম্বর-২০২১) রাজধানীর বাংলামটরে হামদর্দ কার্যালয়ে চন্দ্রগঞ্জ কারামতিয়া আলিয়া মাদ্রাসা’র গভর্নিং বডি’র বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবার এই অগ্রদূত।
এ সময় মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা সেরাজুল করিম চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
(0)

