পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আলোচিত মেয়র পদপ্রার্থী যাকারিয়া ইবনে ইউসুফের জন্য ভোট চেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে যাকারিয়া ইবনে ইউসুফকে ভোট দিতে আহ্বান জানান নুর।
ফেসবুক স্ট্যাটাসে ভিপি নুর বলেন, ‘যদিও আমি বর্তমান বিনা ভোটের অবৈধ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষে। কারণ বিনা ভোটের সরকারের অধীনে নির্বাচনে অংশ না নিয়েও বিশ্ববাসীকে একটা বার্তা দেয়া যায় যে এ সরকারের প্রতি কোনো রাজনৈতিক দলের আস্থা নেই।
তিনি বলেন, তরুণদের চ্যালেঞ্জ ও জনসাধারণের আগ্রহকে আমি সবসময় ইতিবাচকভাবে দেখি। হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার আগামী ২০ তারিখের নির্বাচনে মেয়র পদে ইস্ত্রি মেশিন মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক যাকারিয়া ইবনে ইউসুফ ভাই। যাকারিয়া ভাইয়ের জন্য শুভকামনা। স্বৈরাচারের মুখ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে তারুণ্যের জয় হোক, জেগে ওঠো তারুণ্য।
(0)

