Site icon changetv.press

দূরছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

খাগড়াছড়ি দূরছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে সেনা রিজিয়ন ও লংগদু সেনা জোন।

লংগদু সেনা জোনের অন্তর্গত দূরছড়ি বাজার এলাকায় গত ২৪ মে ২০২১ তারিখে এক অগ্নিকান্ডে বাজারের মোট ১২ টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। দূরছড়ি বাজারে আগুন ছড়িয়ে পরার সাথে সাথেই দূরছড়ি আর্মি ক্যাম্প হতে সেনাসদস্যগণ অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ উদ্ধার তৎপরতায় নিয়োজিত হয়।

অতঃপর সেনাসদস্যগণ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। আজ ২৬ মে ২০২১ তারিখ সকালে দূরছড়ি বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১ টি পরিবারের মাঝে লংগদু জোন কর্তৃক খাদ্য সামগ্রী ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রামের শান্তি, শৃংঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও স্থানীয়দের জন্য বিবিধ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

(0)

Exit mobile version