তাড়াশে শুক্রবার বেলা ১২টার দিকে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি বগুড়া জেলার হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহত রুবেল হোসেনের ভগ্নীপতি জানান, উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের দক্ষিণ মথুরাপুর গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে পুলিশ কনস্টেবল রুবেল হোসেন তার স্ত্রীর জন্য বই কিনে কর্মস্থল বগুড়া থেকে সকালে বাড়ি ফিরছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ডা. শাহনাজ পারভীন তাকে মৃত বলে ঘোষণা করেন।
(9)

