Site icon changetv.press

দিল্লি সহিংসতায় জড়িতরা কেউ ছাড় পাবে না: অমিত শাহ

ভারতের দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব আইন ঘিরে সহিংসতায় কোনো হিন্দু বা মুসলিম মারা যায়নি বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাঙ্গায় হতাহতরা সবাই ভারতীয় বলে দাবি করেন তিনি।

১১ মার্চ সংসদে দিল্লি সহিংসতা নিয়ে প্রথমবার মুখ খুলে এমন মন্তব্য করেন তিনি। অমিত শাহ বলেন, হিন্দু বা মুসলমান নয়, দিল্লি সহিংসতায় মৃত্যু হয়েছে ৫২ জন ভারতীয়র। তিনি আরও বলেন, দিল্লির দাঙ্গা পরিকল্পিত।

তার তত্ত্ব প্রমাণে এদিন একগুচ্ছ প্রমাণও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, দাঙ্গার সময় ফেসবুকে প্রচুর ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল। দিল্লি সহিংসতায় জড়িতরা কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারী দিয়ে দোষীদের চিহ্নিত করে পুলিশ প্রশাসন শাস্তি দেয়ার ব্যবস্থা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

(13)

Exit mobile version