Site icon changetv.press

দিল্লিতে তীব্র শীত, রেড অ্যালার্ট জারি

ভারতের নয়াদিল্লিতে তাপমাত্রা নামতে থাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

কনকনে ঠাণ্ডায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। শুধু সড়কপথে নয়, শীতের প্রভাব পড়েছে রেল ও বিমানের ফ্লাইটে। ঘন কুয়াশার কারণে বিপর্যয়ে পড়েছে দেড় শতাধিক ফ্লাইট। দিল্লির আয়ানগরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর লোদি রোডে সর্বনিম্ন ১ দশমিক ৭।

এ অবস্থায় শীতজনিত রোগীর চাপ বেড়েছে হাসপাতালে। তীব্র ঠাণ্ডার কারণে দিল্লির বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে, আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

(6)

Exit mobile version