Site icon changetv.press

ত্রাণের জন্যে লোক ভাড়া করে বিক্ষোভ করানো হচ্ছে: তথ্যমন্ত্রী

করোনা ভাইরাস সঙ্কটে দেশের খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বিলিয়ন ডলার (১ লাখ হাজার কোটি টাকা) বরাদ্দ দিয়েছেন, যা দেশের মোট জিডিপির ৩.৩ শতাংশ, এমনটাই বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া যে দলেরই হোক, ত্রাণে অনিয়ম দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। শুক্রবার রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি।

এ সময় হাছান মাহমুদ বলেন, আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে ত্রাণের জন্যে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। কিন্তু সরকারের কাছে গোয়েন্দা তথ্য আছে, এই বিক্ষোভগুলোর পিছনে রাজনৈতিক ইন্ধন ছিল। লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করানো হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার সকল দুস্থ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার জন্যে বদ্ধপরিকর। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ বাহিনী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। এছাড়া ত্রাণের জন্যে হট লাইন খোলা হয়েছে। সেখানেও কেউ ফোন করলে ত্রাণ পৌঁছে দেয়া হবে।

(22)

Exit mobile version