Site icon changetv.press

তুরস্কের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

US President Donald Trump speaks about Syria in the Diplomatic Reception Room at the White House in Washington, DC, October 23, 2019. (Photo by SAUL LOEB / AFP) (Photo by SAUL LOEB/AFP via Getty Images)

সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ৯ দিনের মাথায় তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন বিবৃতিতে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দিদের হঠাতে একত্রে কাজ করতে তুরস্ক ও রাশিয়া মঙ্গলবার চুক্তিতে পৌঁছার পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘চলুন রক্তাক্ত প্রান্তরে অন্য কাউকে যুদ্ধ করতে দিই’।

তিনি আরও বলেন, অপ্রীতিকর কিছু না ঘটলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। সিরিয়ায় তুরস্ক আর হামলা চালাবে না এবং স্থায়ী যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

গত ৯ অক্টোবর সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। এরপরই সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এতে বেসামরিক নাগরিকসহ ২ শতাধিক মানুষ প্রাণ হারায়। ঘর ছাড়েন ২ লক্ষাধিক সিরিয়ান। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট নিজ দেশে তোপের মুখে পড়েন। নিজেদের সৈন্য প্রত্যাহার করে তুরস্ককে সিরিয়ায় অভিযানে সবুজ সংকেত দেওয়ার অভিযোগ উঠে ট্রাম্পের বিরুদ্ধে।

চাপের মুখে দায় এড়াতে গত ১৪ অক্টোবর তুরস্কের প্রতিরক্ষা ও জ্বালানি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুই মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প । এরপর ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়ে ১৭ অক্টোবর চার দিনের যুদ্ধ বিরতির ঘোষণা দেয় হয় তুরস্ক। মঙ্গলবার শেষ হয় যুদ্ধ বিরতির সময় সীমা। এরপর স্থায়ীভাবে যুদ্ধ বিরতিতে তুরস্কের আশ্বাসের পর বুধবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প।

খবর বিবিসির |

(5)

Exit mobile version