Site icon changetv.press

তীব্র শীতে যমুনা পাড়ে দুর্বিষহ জীবনযাপন

তীব্র শীতে যমুনা পাড়ের দরিদ্র জনগোষ্ঠীর দুর্বিষহ জীবনযাপন ।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা পাড়ের হাজার হাজার নিম্ন আয়ের মানুষ তীব্র শীতে অসহনীয় দুর্ভোগে পড়েছেন। শীতবস্ত্রের অভাবে তারা তীব্র যন্ত্রণায় চরম কষ্টে জীবন কাটাচ্ছেন। সারা দেশের মত সিরাজগঞ্জেও সপ্তাহ ব্যাপী চলছে তীব্র শৈত্য প্রবাহ। ফলে যমুনার তীরবর্তী ফাঁকা এলাকাগুলোয় কনকনে ঠান্ডা হাওয়ায় শীতের তীব্রতা দুর্যোগে রূপ নিয়েছে।

অর্থাভাবে এলাকার অসংখ্য নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন। যমুনার তীরবর্তী জামিরতা, ভাটপাড়া, গুধিবাড়ী ও লোহিন্দাকান্দি এলাকাগুলোতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। ফলে এদের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। সহায় সম্বলহীন এসব ভাগ্য বিড়ম্বিত এলাকাবাসীর মাঝে সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা জরুরী হয়ে পড়েছে  ।

(13)

Exit mobile version